রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘একটি নতুন অধ্যায়ের সূচনা’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছিল, সেগুলো প্রায় দীর্ঘ সাত-আট মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।

আজ শুক্রবার (১৭ই অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করার পর এসব কথা বলেন মির্জা ফখরুল। এই সনদ চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন এবং তাদের দলের নেতা সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, তা নির্ধারণে আলাপ-আলোচনায় বসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জন জাতীয় সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। ৬৫ (৩) অনুচ্ছেদে আছে যারা নারী সদস্য থাকবে। কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত—অন্য কিছু না। এটা সত্য। নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে কিন্তু কীভাবে করবে, সেটা বর্ণিত আছে।’

জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা তার পরেও যদি আলাপ-আলোচনা করতে চান, আমরা আলাপ-আলোচনায় বিশ্বাস করি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250