রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার (১৭ই অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এর আগে রাত ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন একই দিন রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।

ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।

গত ১৫ই অক্টোবর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়াকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে ২৮শে আগস্ট রাতেও কয়েকটি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন। তবে গত বুধবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সেখানে ভর্তি করা হয়।

খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250