বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

নারীকে ধর্ষণের পর হত্যা, দুই যুবকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ফরিদপুরে এক নারীকে (২৬) ধর্ষণ শেষে হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর সদরের মামুদপুর এলাকার আরজু মল্লিক (৩১) ও একই এলাকার সবুজ মিয়া (৩৬)। রায় ঘোষণার সময় আরজু মল্লিক (৩১) আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি সবুজ মিয়া (৩৬) পলাতক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর পরিচয় প্রথমে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফ্ফার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

তদন্তে জানা যায়, ওই নারীর বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশে। পরে ফরিদপুরের মামুদপুর গ্রামের আরজু ও সবুজকে আসামি করে ২০১৮ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

এসকে/ 

ধর্ষণ নারী হত্যা ফরিদপুর মৃত্যুদন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250