মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

আজ দেখা যাবে ‘ব্লাড মুন’: বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ফাইল ছবি

এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ ৩রা মার্চ (মঙ্গলবার) পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ফলে আকাশে দেখা যাবে বিশেষ রক্তিম চাঁদ, যা ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে পরিচিত। নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে।

চন্দ্রগ্রহণের সময়সূচি

বাংলাদেশ সময় অনুযায়ী আজ বিকেল থেকে এই গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল পর্যায়গুলো হলো-

পূর্ণগ্রাস শুরু: বিকেল ৫টা ২৮ মিনিট।

পূর্ণগ্রাস শেষ: সন্ধ্যা ৬টা ০২ মিনিট।

খণ্ডগ্রাস সমাপ্তি: রাত ৮টা ২৩ মিনিট।

কেন একে ‘ব্লাড ওয়ার্ম মুন’ বলা হয়

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মার্চ মাসের পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘ওয়ার্ম মুন’ বলা হয়। কারণ এই সময়ে শীত শেষে মাটি উষ্ণ হতে শুরু করলে কেঁচো বা পোকামাকড় মাটির ওপরে উঠে আসে। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের লাল আলো প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়লে চাঁদ গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। এই দুইয়ের সমন্বয়ে আজকের চাঁদটি ‘ব্লাড ওয়ার্ম মুন’ হিসেবে পরিচিতি পেয়েছে।

যেভাবে দেখবেন

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই দৃশ্য সম্পূর্ণ নিরাপদে দেখা যাবে। তবে দূরবীন বা টেলিস্কোপ থাকলে লাল আভার সূক্ষ্ম পরিবর্তনগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়বে। যারা ছবি তুলতে চান, তারা ডিএসএলআর ক্যামেরায় আইএসও কিছুটা বাড়িয়ে চমৎকার দৃশ্য বন্দি করতে পারবেন।

উল্লেখ্য, এবারের গ্রহণটি সন্ধ্যার দিকে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুরোপুরি দৃশ্যমান হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশ থেকেও এটি দেখা যাবে, তবে ইউরোপ ও আফ্রিকায় এটি দৃশ্যমান হবে না।

জে.এস/

চন্দ্রগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250