রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নারী ফুটবলারকে ‘চুমু’ খেয়ে তিন বছর নিষিদ্ধ রুবিয়ালেস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন দলের ফুটবলার জেনিফার হারমোসোকে চুমু খেয়েছিলেন রয়েল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। 

ওই ঘটনায় ফিফা তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। সম্প্রতি এক বিবৃতি দিয়ে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেজে আসা ফুটবলারদের আলিঙ্গন করছিলেন রুবিয়ালেস। তবে হেরমোসোর ক্ষেত্রে ঘটে ভিন্নতা। ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি। তাৎক্ষনিক কিছু না বললেও ওই নারী ফুটবলার পরে জানান যে, বিষয়টি ভালো লাগেনি তার। 

রুবিয়ালেস বরাবর দাবি করে আসছিলেন যে, চুমুর মধ্যে খারাপ কিছু ছিল না এবং দু’জনের সম্মতিও ছিল। তিনি স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করতেও অস্বীকার করেন। পরে তাকে বরখাস্ত করা হয়।

আরো পড়ুন: স্প্যানিশ ফুটবল প্রধানকে নিষিদ্ধ করলো ফিফা

বিষয়টি ফিফার শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপন করা হয়। ফিফার কমিটি রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। কমিটি জানিয়েছে, স্প্যানিশ এই ফুটবল সংগঠক ফিফার শৃঙ্খলা নীতির ১৩ নম্বর ধারা ভেঙেছেন।

এসকে/


নারী বিশ্বকাপ ফুটবল স্পেন জেনিফার হারমোসো ফেডারেশন প্রেসিডেন্ট রুবিয়ালেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250