সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর শাহাজাহানপুর থানার নাশকতার মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ২০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় দেন।

রায়ে আসামিদের দণ্ডবিধির ১৪৮ ও ৩৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দণ্ডবিধির ৪২৭ ও ৩৪ ধারায় একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুই ধারার সাজা একসাথে চলবে বলে আসামিদের ২ বছর করে সাজা ভোগ করলে চলবে বলে রায়ে বলেছেন আদালত।  

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, মো. ভাসানী চাকলাদার, মো. মহসীন, মো. হানিফ হোসেন বাবু, মো. বেলাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম মজনু, মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মো. তারিকুল ইসলাম জিকির, মো. বতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, মো. সোহাগ ভূঁইয়া, আব্দুর সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুল্লাহ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল্লাহ জামাল চৌধুনী আদিত্য, মো. সেলিম, আহমেদ, হুমায়ূন কবির নাহিদ।

অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলার ৪৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

খালাসপ্রাপ্ত ৪৪ জন আসামিদের মধ্যে রয়েছে,  মো. শফিউল ইসলাম বাবু, খন্দকার সেলিম আহম্মেদ, মো. তুহিন, জুয়েল ওরফে পাগলা জুয়েল, ফজলে রাব্বি, মো. মনিরুজ্জামান মুন্না, মো. মোস্তাক হোসেন, রাজু হোসেন রোমান, মো. সোহেল রানা মিঠু, মো. নাসিম, মো. আল আমিন কাজল, মো. মনির হোসেন, মো. মোশারফ হোসেন, মো. ইব্রাহিম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, মো. সালাউদ্দিন ওরফে সরোয়ার হোসেন, মো. নুর -এ -হেলাল রবি, মনসুর আলম, মির্জা ইউসুফ বিল জলিল, আহসান হাবিব হীরা, মো. স্বপন ভূঁইঁয়া, মো. শাহিন কাওছার, মো. বদরুল আলম সবুজ, মো. মোজাম্মেল আলম ভূঁইয়া, এইচ আর সিদ্দিকী সাজু, আজিজ, আজহারুল ইসলাম মিলন, মো. ফারুক আহম্মেদ, মো. শামসুর রহমান হূমায়ুন, ফজলে রুবা্ইয়াত ওরফে পাপ্পু, মাসুদ ওরফে আসাদুল্লাহ মাসুদ, মো. শরিফুল ইসলাম উজ্জ্বল, ওয়াহেদ কামাল শিমুল, মোহন, মো. মনির হোসেন ও ভূদ্দা, আবুল হাসেন ওরফে লিলু, চাপ্পা শাহীন, আলমগীর ওরফে আজাদ, মো. জাহাঙ্গীর হোসেন বাবু, মো. নাসির উদ্দিন, আশরাফ ওরফে হামাই আশরাফ, সাইদুর রহমান ওরফে মামুন, মো. মোশারফ হোসেন চঞ্চল ও আশরাফুল ইসলাম অপু। খালাস প্রাপ্ত আসামিদের মধ্যে আবুল হোসেন ওরফে লিলু ও মো. শামসুর রহমান হুমায়ূন মামলা চলাকালে মৃত্যুবরণ করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, রাজধানীর শাহাজাহানপুর এলাকায় ২০১৭ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ৬৪ জনের নামে ঢাকার সিএমএম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ওআ/

মামলা কারাদণ্ড নাশকতা কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250