রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

নির্বাচনী বিধি মানতে দুই প্রতিমন্ত্রীকে রিটার্নিং কর্মকর্তার চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে চিঠি দেওয়া হয়েছে। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বুধবার দুপুরে এই চিঠি পাঠান।

রিটার্নিং কর্মকর্তা জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আগামী ১২ থেকে ১৪ মে খুলনায় তার কর্মসূচি রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে তার বাসায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। একই সময়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুলনা সফর করবেন। এ কারণে তার কাছেও চিঠি পাঠানো হয়েছে।

আরো পড়ুন: স্ত্রী প্রধানমন্ত্রী হলেও কোনো সুবিধা নেননি ওয়াজেদ মিয়া

চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবার সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ যথাযথভাবে প্রতিপালন প্রয়োজন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

এম এইচ ডি/
 

কেসিসি নির্বাচন আচরণবিধি প্রতিমন্ত্রী রিটার্নিং কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250