বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

নির্বাচনে আসুন সুষ্ঠু ভোট করবো ইনশাআল্লাহ, বিএনপিকে ইসি আলমগীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করবো ইনশাআল্লাহ।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসছে না এতে আপনাদের টেনশন হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনও আমাদের টেনশনে দেখেছেন। আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ৭০ এর নির্বাচনেও সব দলে নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে।

বিএনপি যদি না আসে অপনাদের খারাপ লাগবে কি? এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন ভোট সুষ্ঠু হবে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে কি? এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, এখনও সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে কি? এ প্রসঙ্গে ইসি বলেন, ব্যালট পেপার সকালে বা আগে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যেখানে সকালে যাওয়ার কথা সকালে যাবে, আবার যেখানে আগে যাওয়ার কথা সেখানে আগে যাবে। তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে। 

আরো পড়ুন: শর্তযুক্ত কোনো সংলাপে বিএনপির সঙ্গে বসবে না আ.লীগ: ওবায়দুল কাদের

তফসিল ও ভোট প্রসঙ্গে আলমগীর বলেন, কমিশন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে নভেম্বরে তফসিল হবে। ভোট ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা আগে ঠিক হবে। সংবিধান অনুযায়ী, ভোট করতে যাবতীয় কাজ শেষ করেছি। রোড ম্যাপ করেছি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সব প্রস্তুতি শেষ। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সঙ্গে আছে। বিএনপিরটা ভিন্ন ইস্যু। রাজপথের সমস্যা উনারা সমাধান করবে। আমরা সাংবিধানিকভাবে কাজ করছি, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই।

এসকে/ 


নির্বাচন ভোট বিএনপি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250