রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচন নিয়ে ইইউর কোনো উদ্বেগ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উদ্বেগ নেই। মূলত তারা এ দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিশ্চয়তা দেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, যাতে সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে সেভাবেই নির্বাচন হবে দেশে।

 সেতুমন্ত্রী বলেন, ‘পর্যবেক্ষক আসবেন, কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। তারা সরেজমিন দেখতে পাবেন কীভাবে নির্বাচন হচ্ছে। ভিয়েনা কনভেনশনের আওতায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই।’

তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চার্লস হোয়াইটলির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি চায় তারা।

চলতি মাসের শেষের দিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারতের বিজেপির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনার উদ্দেশ্য নেই বলেও জানান কাদের।

আরো পড়ুন: দেশে হচ্ছে লিথিয়াম ব্যাটারির কারখানা, বাড়বে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি

এদিকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন রিকার্ডো শোলেরি। আর সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

এম/


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250