মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ইসি রাশেদা

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সংবিধান সম্মুন্নত রেখে নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমরা কোনো চাপে বিশ্বাসী না। সংবিধান সমুন্নত রেখে যেভাবে নির্বাচন করা প্রয়োজন সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের সমন্বয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় যোগ দেন ইসি রাশেদা। সভায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ না। ভোটারদের নিরাপত্তার জন্য আগে আইনে শাস্তিমূলক ব্যবস্থার বিধান ছিল না। এখন সেটি সংশোধন করে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে সে বিষয়ে নতুন আইন করা হয়েছে।

ইসি রাশেদা সুলতানা বলেন, যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা প্রদান করা হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এটি কার্যকর হলে ভোটারদের অনিরাপদ থাকার কোনো কারণ নেই। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের পরিবেশ যা আছে তা আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই সমাজের বড় ভূমিকা পালন করেন। সবকিছুতেই আপনারা দৃষ্টি রাখেন। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে আচরণবিধি প্রতিপালন হচ্ছে কিনা আপনারা ক্যামেরায় তুলে আনবেন। আমরা দৃষ্টি রাখবো আমরা যেটুকু ব্যবস্থা নেয়ার সেটুকু নেব। আপনারাও ভালো নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ওআ/

নির্বাচন ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250