রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচন প্রসঙ্গে ইউরোপ-আমেরিকাকে যা বলেছি ব্রিটিশকেও তাই বলেছি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ছবি: সংগৃহীত

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের আমরা যা বলেছি, আজ ব্রিটিশ হাইকমিশনারকেও ঠিক তাই বলেছি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই এ দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক বৈঠক হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংবিধান বলছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এখন শেখ হাসিনার সরকার পাওয়ারে আছে। এই সরকার তখন রুটিন দায়িত্ব পালন করবে। শিডিউল ডিক্লেয়ারের পরপরই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না বা করতে পারবে না। তারা শুধু রুটিন ওয়ার্ক করবে। আর ইলেকশন করার জন্য যে যে সহযোগিতা দরকার সেটা নির্বাচনকালীন সরকার দেবে।’

আরো পড়ুন: যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের হয়রানি বা মামলা হয়েছে- এমন তথ্য বানোয়াট। দেশে অশান্তি হলে ক্ষতি আমাদের। অংশগ্রহণমূলক নির্বাচনে আমাদের আপত্তি নেই। তবে কোনো শর্ত চলবে না। সংবিধান সম্মত ভাবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে পরিচালনা করবে নির্বাচন কমিশন।’ 

এম/


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250