সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বৃহস্পতিবার তিনি কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

বুধবার (২৯শে নভেম্বর) সন্ধ্যা ৭টায় হিরো আলমের ব্যক্তিগত সহকারি লিমন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

লিমন শেখ জানান, হিরো আলম বুধবার রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন। কোনো দলের প্রার্থী হচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে লিমন বলেন, দলের প্রার্থী হলে হিরো আলম নিজেই ঘোষণা দিবেন।

আরো পড়ুন: এবার বলিউড সিনেমায় হিরো আলম

এর আগে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০২২ সালে বিএনপি থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য পদত্যাগ করায় উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম।

এসকে/ 

হিরো আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250