শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

নৌকার বিরুদ্ধে ভোট চাওয়ার অধিকার কারো আছে, প্রশ্ন পলকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নাটোরে সিংড়ায় একটি সড়ক সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যেই পাকা রাস্তা দিয়ে এসে তারা (বিএনপি-জামায়াত) আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, সেই পাকা রাস্তাটি তো আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। যেই বিদ্যুতের আলোর নিচে এসে নৌকার বিরুদ্ধে ভোট চাইবে, সেই বিদ্যুতের আলো তো জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসী পেয়েছে। তাহলে নৌকার বিরুদ্ধে কারো ভোট চাওয়ার নৈতিক অধিকার কি‌ আছে?

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়ার লালোর ইউনিয়নের একটি সড়কের সংস্কার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, হয়তো আমার কাছে আপনাদের ১০টা দাবি ছিল, আমি ৮টি পূরণ করতে পেরেছি। এই সিংড়ার পাকা রাস্তা বলেন, বিদ্যুৎ বলেন সব আওয়ামী লীগ সরকার করেছে। কিন্তু তারা গত ৩৭ বছরে কি করেছে। তারা কোন অধিকারে মানুষের কাছে ভোট চাইবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সিংড়াতেই ২ হাজার ৪০০ পরিবারকে পাকা ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের আমলে সব সরকার (বিএনপি- জাতীয় পার্টি) মিলে মানুষকে কয়টা কাঁচা ঘর বা কয়টা টিন দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী গত ১০ বছরে ২৪০০ পরিবারকে নতুন ঠিকানার ব্যবস্থা করে দিয়েছেন।

আরো পড়ুন: আওয়ামী লীগের সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর

তিনি আরও বলেন, আপনারা কারো ষড়যন্ত্রমূলক কথায় বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এই এলাকার উন্নয়ন ও সুশাসনের পক্ষে ও আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেবেন।

লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, লালোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক শুভ, সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এসকে/ 

নৌকা আওয়ামী লীগ জুনাইদ আহমেদ পলক বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250