বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ভিন্ন ব্যক্তিকে আসামি করার অভিযোগ করেছেন স্বজনেরা। ঘটনাটি আপস-মীমাংসার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও তারা অবগত নন বলে জানিয়েছেন। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্বজনেরা জানান, মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলা করেন নিহতের ভাই মোক্তাদির ইসলাম। মামলায় মূল অভিযুক্ত কিশোরের নাম উল্লেখ করা হয়নি। গাড়িচালক হিসেবে অন্য এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তা ছাড়া গণমাধ্যমে প্রচার হওয়া মামলার আপস-মীমাংসার বিষয়েও স্বজনেরা কেউ জানেন না।

তাদের দাবি, মামলার বাদী মোক্তাদির ইসলাম নিহত মীমের সৎভাই। তিনি স্ত্রী-সন্তান নিয়ে আলাদা বাড়িতে থাকেন। বাবা ও সৎমায়ের সংসারে কোনো সহযোগিতা করতেন না তিনি। বাক্‌প্রতিবন্ধী হয়েও পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরেছিলেন নিহত মীম।

মীমের ভগ্নিপতি মুফতি মোহাম্মদ মুজিবুল ইসলাম জানান, গণমাধ্যমে দেখানো ফুটেজের মাধ্যমে তারা বুঝতে পারেন, নিরীহ এক চালককে মামলায় ফাঁসানো হয়েছে। মুজিবুল ইসলাম বলেন, ‘মামলার কাজে মীমের দাফন শেষে মামলার বাদী মোক্তাদির ও আমার শ্বশুর এরশাদুল হক ঢাকায় গেছেন।’

নিহত মীমের চাচা রাকিবুল ইসলাম রকি জানান, মামলার বাদী মোক্তাদির নিহত মীমের সৎভাই। তিনি মীম বা তার বাবা-মাকে ভরণপোষণ দিতেন না। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন মীম।

মীমের চাচাতো ভাই আল-আমিন জানান, অনেক কষ্ট করে সংসার চালাতেন মীম। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় ইশারায় কথা বলতেন। পড়াশোনার পাশাপাশি নির্মাণশ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেছিলেন। অবসরে কাগজের ফুল তৈরি করে গ্রামীণ মেলা ও বিভিন্ন দোকানে বিক্রি করতেন।

আল-আমিন বলেন, ‘মীম নিহত হওয়ার ঘটনাটি টাকার বিনিময়ে আপস-মীমাংসা করলে চলবে না। প্রকৃত দোষীর শাস্তি দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ঢাকার বারিধারা এলাকায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী হাসান মীম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে যায় সেই ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মীম। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের হাজীপাড়ার এরশাদুল হকের ছেলে।

গাড়িচাপায় শ্রমিক নিহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250