বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

নাগোয়ার আজ বৃহস্পতিবার দিনের শুরুটা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তির ছিল না। একের পর এক ইভেন্টে বিদায় নিতে হয়েছে শুটার, ফেন্সার, ভারোত্তোলক ও টেবিল টেনিস খেলোয়াড়দের। তবে দুটি ফল কিছুটা স্বস্তি দিয়েছে। ১০০ মিটারে সেমিফাইনালে উঠে সেই স্বস্তির বড় অংশ এনে দিয়েছেন ইমরানুর রহমান। শ্রীলঙ্কাকে হারিয়ে পুরুষ হকি দলও পেয়েছে প্রতিযোগিতায় প্রথম জয়।

১০০ মিটারের হিটে ইমরানুর সময় নিয়েছেন ১০.৪৯ সেকেন্ড। ছয়জনের লড়াইয়ে তিনি হয়েছেন চতুর্থ। এই ফলই তাকে জায়গা করে দিয়েছে সেমিফাইনালে। নিজের হিটে সেরা দুইয়ে থাকতে না পারলেও পরের ধাপে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়নি তার। কাল বিকেলে আবার ট্র্যাকে নামবেন তিনি। সেমিফাইনালে উঠে এই অ্যাথলেট বলেন, ‘কোনোরকমে কোয়ালিফাই করেছি... এটা আমার সেরা পারফরম্যান্স ছিল না। তবে এখন আগামীকালের সেমিফাইনালে উঠেছি। অবশ্যই আমাকে আরও ভালো করতে হবে, ইনশা আল্লাহ। সমর্থনের জন্য ধন্যবাদ।’

সেমিফাইনালে আগামীকাল ২৪ অ্যাথলেট তিনটি হিটে ভাগ হয়ে দৌড়াবেন। প্রতিটি হিটে থাকবেন আটজন করে। প্রতিটি হিট থেকে প্রথম দুজন সরাসরি ফাইনালের টিকিট পাবেন। এরপর তিন হিট মিলিয়ে বাকি দৌড়বিদদের মধ্যে সময়ের বিচারে সবচেয়ে এগিয়ে থাকা আরও দুজনকে নেওয়া হবে।

ইমরানুরের সেমিফাইনালে ওঠার আগে দিনের আরেকটি বড় স্বস্তি এসেছে হকি মাঠ থেকে। শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এবারের এশিয়ান গেমসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–১ এবং জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল পিটার গেরহার্ডের দল। দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাই কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন কাবাডিতে হাতছোঁয়া দূরত্বে গিয়ে পদক হারিয়েছে পুরুষ দল। চায়নিজ তাইপেকে হারানোর পরও জাপানের কাছে হারে সমীকরণ জটিল হয়ে যায়। পরে ভারত চাইনিজ তাইপেকে ৩৭–২১ ব্যবধানে হারালেও বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ব্যবধান হয়নি। ফলে চার পয়েন্ট পাওয়া তিন দলের মধ্যে চায়নিজ তাইপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে।

শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের বাছাইয়ে নূর হাসান ৫৬২ স্কোর করে ৬০ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪৬ তম। শাকের আহমেদের স্কোর ৫৫৮, অবস্থান ৫১ তম। ফলে দুজনের কেউই বাছাইপর্বের বাধা পেরোতে পারেননি।

ফেন্সিংয়ের ব্যক্তিগত ইপি ইভেন্টেও বাংলাদেশের অবস্থান ছিল নিচের দিকে। ৪১ জন প্রতিযোগীর মধ্যে হাসান আলী শেষ করেছেন ৩৪ তম হয়ে। মোহাম্মদ ইমতিয়াজের অবস্থান ৩৬ তম।

ভারোত্তোলনের ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে তৌকির হাসান নয়জনের মধ্যে হয়েছেন অষ্টম। স্ন্যাচে ১০৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২৮ কেজি তুলে তাঁর মোট উত্তোলন দাঁড়িয়েছে ২৩২ কেজিতে।

টেবিল টেনিসের এককেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। রামহিম লিয়ন বম ৪–১ সেটে হেরেছেন বাহরাইনের মোহাম্মদ সালেহর কাছে। আরেক ম্যাচে মুহতাসিন আহমেদ হৃদয় ৪–২ সেটে হারেন মঙ্গোলিয়ার এনখবায়ার বিলগুনের কাছে।

বিচ ভলিবলে অবশ্য জয়ের দেখা মিলেছে। ছেলেদের প্রিলিমিনারি ম্যাচে বাংলাদেশের সৈকত ও রাতুল জুটি ২–১ সেটে হারিয়েছে মালদ্বীপকে।

ইমরানুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250