রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠক চলে ১০টা ৪০ মিনিট পর্যন্ত।

সফরের প্রথম দিন রোববার (৯ জুলাই) ইইউ প্রতিনিধি দল কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন রোববার (৯ জুলাই) ঢাকায় আসেন।

এর আগে শনিবার ৬ সদস্যের প্রতিনিধি দলের চারজন দুই ভাগে ঢাকায় আসেন। তবে রোববার থেকে ঢাকায় তাদের আনুষ্ঠানিক সফর শুরু হয়।

আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।

আরো পড়ুন:সাংবাদিকরা কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারবেন: প্রধানমন্ত্রী

ঢাকায় সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধি দল সে বিষয়ে সুপারিশ করবে।

এম/


পররাষ্ট্র মন্ত্রণালয় ইইউ বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250