রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

পরীক্ষামূলকভাবে বিকেলে আগারগাঁও থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।

কোম্পানিটি আরও জানায়, মেট্রোরেলের এ পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচলে উদ্বোধন করবেন। 

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

ওআ/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250