সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

পর্যটন বিকাশে ২০টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত জম্মু-কাশ্মিরে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পর্যটকদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে লক্ষ্য রেখে পর্যটন শিল্পে বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে ২০ টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মির।পর্যটন ক্ষেত্রগুলোর কাছে পর্যটকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই আয়ুশ গ্রামগুলো নির্মিত হবে।

আয়ুশের পরিচালক ডা. মোহন সিং বলেন, প্রাথমিকভাবে ২০টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রামগুলো জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলোর পাশে স্থাপিত হবে।

পর্যটকদের বিভিন্ন ধরনের থেরাপি, বিশ্রাম এবং অন্যান্য সুবিধা প্রদান করবে এই আয়ুশ গ্রামগুলো। খাবার থেকে শুরু করে ব্যায়াম পর্যন্ত সবকিছুই এখানে অর্গানিকই হবে।


তাছাড়া এখানে যোগব্যায়ামের ব্যবস্থাও থাকবে। পর্যটকদের মানসিক চাপ কমাতে কাজ করবে এই গ্রামগুলো। যেন তারা বেড়াতে এসে সুস্থ হয়েই বাড়ি ফেরেন।

পেহেলগ্রাম, সোনামার্গ, শ্রীনগর, গোলমার্গ, কাটরাসহ বিভিন্ন জায়গায় আয়ুশ গ্রামের ভেতর সুস্থতা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। 

আরো পড়ুন: জম্মু-কাশ্মীরের জীববৈচিত্র্য রক্ষায় ব্লু প্যান্সিকে সরকারি প্রজাপতি ঘোষণা

সরকারি পরিসংখ্যান মতে, গত বছর প্রায় ২৭ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণে যান। চলতি বছরের প্রথম দুই মাসেই ২.৫ লাখেরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণে গিয়েছেন। এ সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এপ্রিল মাস পর্যন্ত চার লাখেরও বেশি পর্যটক কাশ্মির ভ্রমণে গিয়েছেন। সরকার এ বছর জম্মু ও কাশ্মিরে দুই কোটিরও বেশি পর্যটক আশা করছেন।

এম এইচ ডি/  আই. কে. জে/ 


পর্যটক পর্যটন শিল্প আয়ুশ গ্রাম জম্মু কাশ্মির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250