রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

আশুরা ও ভিভিআইপি মুভমেন্ট শেষে

পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলের সমাবেশের অনুমতি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক - ছবি: সংগৃহীত

পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ১৩ কূটনীতিককে তলবের প্রসঙ্গ

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাশীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল।

বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এম/


ডিএমপি পবিত্র আশুরা ভিভিআইপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250