মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

ছাত্রলীগের সমাবেশ

পাগলা মলম কোথায় লাগাতে হবে ছাত্রলীগ জানে: ইনান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি পাগলা মলম  কোথায় লাগাতে হবে, ছাত্রলীগ জানে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে পৌনে চারটায় ছাত্রসমাবেশ শুরু হয়।

শেখ ওয়ালী আসিফ ইনান এসময় বলেন, দেশের উন্নয়নের ধারা রক্ষা করতে এ সরকারের বিকল্প নেই। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অনতে চাই।

আরো পড়ুন: ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

ইনান বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারেক রহমান বিদেশে বসে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রতিহত করতে ছাত্রলীগ সচেষ্ট। তার কোনো অপচেষ্টাই ছাত্রলীগ সফল হতে দেবে না।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা মঞ্চে আসনগ্রহণ করেন।

এসকে/ 

ছাত্রলীগ রাজনীতি সাদ্দাম হোসেন শেখ ওয়ালী আসিফ ইনান সোহরাওয়ার্দী উদ্যানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250