শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

পাবিপ্রবির পিডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৮ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাস। ছবি: সংগৃহিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল ছাত্রাবাসে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকল্প পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে একজনকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ। 

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল ছাত্রাবাসে কাজ করার সময় দড়ি ছিঁড়ে পড়ে তুহিন ও আসাদুল আলী নামে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এতে নিহত শ্রমিক তুহিনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নাজিরুল হক, পরিচালক হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান, আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার সুজাদৌল্লাহ এবং সাইট ইঞ্জিনিয়ার মো. হোসাইন। মামলার আসামিদের মধ্যে মধ্যে মো. হোসাইনকে আটক করা হয়েছে।

এব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে তদারকি ও অবহেলাজনিত অভিযোগ দায়েরের পর সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির নির্মাণাধীন ১২তলা শেখ রাসেল হল ভবন থেকে দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাবনার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে বার বার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। এর আগেও পাবিপ্রবিতে নির্মাণাধীন কাজ করার সময় ১৩ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। 

এম.এস.এইচ/ 


পাবিপ্রবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250