মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

ইউরোপিয়ান ফুটবলের দলবদল

পিএসজিকে সবুজ সংকেত দিয়েছেন বার্সেলোনার ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

উসমানে ডেম্বেলে - ছবি: সংগৃহীত

বার্সেলোনার ফরাসি উইঙ্গার উসমানে ডেম্বেলের দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। ফরাসি জায়ান্ট পিএসজি দলে ভেড়াতে চাই ডেম্বেলেকে।  ডেম্বেলেও নাকি পিএসজিকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন বলে জানা গ 

দলদলের বাজারে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার ৫ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাঁকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। দেম্বেলে পিএসজিকে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও দাবি করেছেন রোমানো। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি নিশ্চিত করেছে।

রোমানোর মতে, পিএসজিতে যাওয়ার বিষয়ে কোনো আপত্তি করেননি ডেম্বেলে। প্যারিসিয়ানদের সঙ্গে পাঁচ বছরের চুক্তির কথা হয়েছে তার এজেন্টের। এমবাপ্পের দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তার অভাব পূরনেই ডেম্বেলের দিকে ঝুঁকেছে পিএসজি।

এদিকে, স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো জানিয়েছেন, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দেম্বেলের এজেন্ট মুসা সিসোকোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেম্বেলেকে ধরে রাখার ব্যাপারে তাই কোনো আলোচনাই করতে চান না লাপোর্তা।

সাংবাদিক রোমানো ও রোমেরোর তথ্য ধরে দুইয়ে দুইয়ে চার মেলালে দেম্বেলের পিএসজিতে যাওয়া একরকম নিশ্চিত।

আরো পড়ুন:চেলসিতে পচেত্তিনোর প্রথম ট্রফি

এদিকে, পিএসজির পক্ষ থেকে ইতোমধ্যেই বার্সেলোনার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন ডেম্বেলে।

এম/


পিএসজি বার্সেলোনা উসমানে ডেম্বেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250