সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

পুডিংয়ের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে আর কী কী করা যায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিমের পুডিং তো করা হয় হরহামেশাই। পুডিংয়ের স্বাদ ও পুষ্টি বাড়াতে কলা যোগ করতে পারেন রেসিপিতে। শিশুরা পছন্দ করবে মজাদার এই পুডিং।

>> জেনে নিন রেসিপিটি-

১/৪ কাপ চিনির সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে চুলায় বসান। ফুটে ওঠার পর রঙ বদলে ক্যারামেল তৈরি হয়ে গেলে নামিয়ে ওভেন প্রুভ বাটিতে ঢেলে দিন।

আরও পড়ুন: হার্ট ও ফুসফুসের যত্নে খাবেন গাজর

দুটো কলা ছোট ছোট টুকরা করে নিন। এর সঙ্গে দুটি ডিম, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, স্বাদ মতো চিনি ও ১ কাপ দুধ মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে ক্যারামেলের বাটিতে ঢেলে দিন। একটি বড় হাঁড়িতে পানি গরম করুন। ফুটে উঠলে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে উপরে ঢাকনাসহ পুডিংয়ের বাটি বসান। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বড় হাঁড়ি। ৪০ থেকে ৪৫ মিনিট একদম কম আঁচে রাখুন। পুডিংয়ের বাটি বের করে রুমের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টার জন্য। পরিবেশনের আগে কেটে নিন পছন্দ মতো আকারে।

এমএইচডি/

পুডিং স্বাদ পুষ্টিগুণ কলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250