বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

পূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার পূজামণ্ডপে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। পূজার নিরাপত্তায় আমরা কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এ বছর পূজামণ্ডপে কোনো শঙ্কা থাকবে না আশা করি।

ডিএমপি কমিশনার বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে। এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল বলেন, ‘দেশে এখনও অশুভ শক্তি সক্রিয় রয়েছে। তারা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছেন।’

ওআ/

নিরাপত্তা পূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250