রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

পেঁয়াজ সংরক্ষণে পর্যাপ্ত গুদাম নির্মাণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অঞ্চলভিত্তিক গুদাম নির্মাণের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ সংরক্ষণে গুদাম নির্মাণ করতে হবে। পাশাপাশি পচনশীল অন্যসব পণ্য সংরক্ষণের জন্যও গুদাম নির্মাণের নির্দেশ দেন তিনি। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। 

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, দুঃসময়েও চমৎকার বাজেট উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি। বাজেটে মূল্যস্ফীতি ও বিদ্যুৎকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়াটা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন সারা দেশের যেখানে যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয় সেসব এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করতে হবে। বিশেষ করে পেঁয়াজের জন্য এবং পচনশীল অন্যসব পণ্যের জন্য গুদাম নির্মাণের নির্দেশনা দেন তিনি

প্রধানমন্ত্রী বলেছেন, বৈদেশিক ঋণের চাপ কমাতে জিটুজি ঋণের ব্যবহার বাড়াতে হবে। আমাদের জায়গা থেকে এসব অর্থ ব্যয়ে জোর দিতে হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এছাড়া, অনাবাদি জমি চাষ বাড়াতে নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। 

এম এইচ ডি/ আই. কে. জে/  

প্রধানমন্ত্রী একনেক রাজধানী পেঁয়াজ পচনশীল পণ্য গুদাম একনেক সেনানিবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250