মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রথমবারের মতো বিসিবির আয়োজনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (৬ মে) শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে দেশের নানা প্রান্ত থেকে আসা ১০ দলের অংশগ্রহণে শুরু হয় এবারের আসর।

ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের নিয়ে সমাজের ধারণা বদলে দিতেই এমন আয়োজন বলে মন্তব্য করেছেন বিসিবির ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে এ টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের কারো হাত নেই, কারো নেই পা। আবার হাত-পা থাকা সত্ত্বেও কেউ স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। তারপরও ক্রিকেটকে ভালোবেসে খেলেন সবাই। নৈপুণ্য দেখান মাঠের খেলায়।

বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রায়ই টুর্নামেন্টের আয়োজন করে বিভিন্ন সংস্থা। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন হয়ে খেলার সুযোগ হয়েছে তাদের।

শুধু দেশেই নয়, বিশ্বের প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নেবে বাংলাদেশ দল। সেখান থেকে দেশের হয়ে গৌরব বয়ে নিয়ে আসবেন এই ক্রিকেটাররা। এমনটাই প্রত্যাশা আকরাম খানের।

আকরাম খান বলেন, ‘সারা বিশ্বেই এ ধরনের ক্রিকেটের প্রচলন রয়েছে। বৈশ্বিকভাবেও টুর্নামেন্ট হয়। আমি সেই জায়গায় বাংলাদেশের সম্ভাবনা দেখছি। প্রতিবছরই আমরা ঘরোয়া টুর্নামেন্ট করব। এখান থেকেই জাতীয় পর্যায়ের দল তৈরি করা হবে। পাঁচ বছর পর এই ক্রিকেটের অবস্থা অনেক ভালো হবে।’

আরো পড়ুন:সন্তানদের নাগরিকত্ব চান সিডন্স!

বিবিসির হয়ে প্রথমবারের মতো এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ খুশি ক্রিকেটাররা। প্রতিবছরই যেন এই টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি এমন দাবি ক্রিকেটারদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজীপুর গ্লোরিয়াসের মুখোমুখি হয় ইউনাইটেড রংপুর। সেখানে ১১ রানে জয় পেয়েছে ইউনাইটেড রংপুর।

এম/


 

বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250