সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

প্রথম দিনে যত টাকা আয় করল টাইগার থ্রি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতজুড়ে ১২ নভেম্বর দীপাবলি উদযাপনের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা। ছবিটি ঘিরে সিনেমা পাড়ায় উত্তেজনা তুঙ্গে। দীপাবলির দিনেও প্রেক্ষাগৃহে প্রথম শো ছিল ভোর ৬টায়। ভাইজানের ছবি নিয়ে তখনও উন্মাদনার পারদ তুঙ্গে। ইন্ডাস্ট্রির ট্রেড অ্যানালিস্টদের একাংশ শঙ্কা প্রকাশ করেছিল, এদিন সাধারণ মানুষের ঘরে ঘরে পূজা হবে। কম লোকই প্রেক্ষাগৃহে আসবে।

তবে মুক্তির দিন ভোর থেকেই ভিড় উপচে পড়তে থাকে প্রেক্ষাগৃহে। ইতিবাচক প্রতিক্রিয়া মেলে দর্শকদের থেকেও।

আরো পড়ুন : তিন দেশে যে কারণে নিষিদ্ধ সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা

এরপরই একাধিক ইন্ডাস্ট্রি ট্রেড অ্যানালিস্ট জানান, সালমান খানের এই ছবিটি প্রথম দিনে ৪০ কোটি টাকার মতো আয় করতে পারবে। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট করে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলোতে কত আয় হয়েছে মোটামুটি একটি হিসাব দিয়েছেন, যার মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস আছে।

এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই চেনগুলো থেকে ১০.৮৫ কোটি টাকা আয় হয়।

যদিও প্রথম দিনের ব্যবসার নিরিখে টাইগার-৩ এখনও শাহরুখ খানের পাঠান বা জওয়ান-এর ধারে-কাছে পৌঁছায়নি। যেগুলো প্রথম দিনেই যথাক্রমে ৫৭ কোটি ও ৭৫ কোটি টাকা আয় করেছিল।

এস/ আই.কে.জে/

টাইগার থ্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250