মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম কিংবদন্তি রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রোনালদিনহো প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহোকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবারও রেডিসনে ফির যান রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিল ভক্ত তামিমের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

আরো পড়ুন: ঢাকায় আসলেন রোনালদিনহো

এর আগে দুপুর সাড়ে ৩ টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে আসেন রোনালদিনহো।

এসকে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সাক্ষাৎ রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250