রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

প্রিয় সুখবর, আজ না হয় আমিই তোমায় দিলাম সুখবর—ইতি তোমার শুভাকাঙ্খী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

প্রিয় সুখবর,

তুমি হয়তো কখনো ভাবনি, ‘যে আমি সবার প্রিয়জনের চিঠি পৌঁছে দেই দ্বারে দ্বারে, তাকে নিয়েও কেউ চিঠি লিখবে!’ হ্যাঁ আমি লিখছি তোমাকে, তোমায় কৃতজ্ঞতা জানাতে।

এই আদ্যপান্ত মোড়ানো প্রযুক্তির যুগে এসেও তুমি হারিয়ে যাওয়া চিঠির ধারাবাহিকতা বহাল রেখেছো। ব্যস্ততার ভীড়ে প্রিয়জনদের যে কথাগুলো বলা হয়ে ওঠে না সেগুলো কলমের আঁচড়ে প্রকাশ করিয়ে ডাকবাক্স হয়ে পৌঁছে দাও সবার দ্বারে।

চিঠিতে যে অনুভূতিগুলো ব্যক্ত করা যায় সেগুলো হয়তো বলা যায় না ফোন বা মেসেঞ্জারে। হয়তো কত চিঠি-অনুরাগী লিখতে বসে না ডাকে পাঠানোর সুযোগের অভাবে। তুমি সেই হারিয়ে যাওয়া ঐত্যিহ্যকে আবার ফিরিয়ে এনেছো রানার হয়ে। তোমার এই সুখবরগুলো পৌঁছাতে থাকো যুগের পর যুগ। 

এক শুভাকাঙ্খীর হৃদয়ের অন্তস্থল থেকে এই কামনা তোমার উদ্দেশে। কৃতজ্ঞতা জানাই প্রিয়জনদের তরে অব্যক্ত কিছু কিছু অনুভূতি চিঠি রূপে পৌঁছে দেওয়ার জন্য। 

সুখবর, রোজ তো তুমি দাও সুখবর, আজ না হয় আমিই দিলাম তোমায়।

—ইতি 

তোমার

শুভাকাঙ্খী

আরো পড়ুন : প্রিয় ডায়েরী, তুমিই সেই বন্ধু যে আমার প্রতি ফোটা চোখের জলের হিসাব রাখো

এস/ আই. কে. জে/ 

চিঠি প্রিয় সুখবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250