সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনো গ্ল্যামারাস অনুষ্ঠানে, হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝকঝকে উপস্থিতি সবার নজর কাড়ে। প্রত্যেক বছরের মতো এবারও 'মেট গালা ২০২৩'-এর লাল গালিচায় পিগি চপস দ্যূতি ছড়িয়েছেন। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তার নেকলেস ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বলিউড তারকা প্রিয়াঙ্কা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড 'বুলগারি' থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

আরো পড়ুন: ফের পেছালো বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির তারিখ

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে প্রিয়াঙ্কার হারটি ব্লু-ডায়মন্ড দিয়ে তৈরি। আর তা বেশ বড় বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে হারের আনুমানিক মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০৪.৫ কোটি টাকা।

জানা যায় জেনেভার লাক্সারি উইকে হারটি নিলামে তোলা হবে। ১২ মে হবে এই নিলাম। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে সারা পৃথিবীর সামনে এলো বহুমূল্য এই রত্নের সম্ভার।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250