শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে বিএনপি : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। খেলা হবে। বিএনপি কোথায়? পালিয়ে গেছে। তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে।  

শুক্রবার (২৯শে ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন: আজ বরিশালে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের, পল্টনের ফাঁদে বিএনপির একদফা। বিএনপির একদফা ভুয়া, ভুয়া। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির আগুন সন্ত্রাস ভুয়া। ৩২ দল, ২৮ দফা ভুয়া। খেলা হবে। জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুকন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি বিজয়ের বন্দরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছাবো।

তিনি বলেন, বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। এখন বরিশাল শেখ হাসিনার ঘাঁটি। ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা কোনো নেতা স্বীকার করেন না কিন্তু শেখ হাসিনা স্বীকার করে ইশতেহারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা। জনগণ আামাদের শক্তি। কারো হুমকিতে শেখ হাসিনা, শেখ রেহানা ভয় পান না। ৭ই জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে। 

জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ জনসভায় সভাপতিত্ব করেন।  

এইচআ/ আই.কে.জে/


বিএনপি ওবায়দুল কাদের লালকার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250