শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। এটি আমাদের জন্য দুঃখজনক। নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে, দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে, তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আমাদের জন্য দুঃখজনক।

তিনি বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে।

কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কানাডার সাথে বহু আলাপ হয়েছে। আমরা কিভাবে বিচার করেছি, ওরা জানতে চায়। আমরা জানিয়েছি, তাদের জন্য সব ধরনের পথ খোলা আছে, এসে ক্ষমাও চাইতে পারে। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের সবার নামে নামে গাছ রোপণ করা হয়েছে। এখানে (ফরেন সার্ভিস একাডেমি) বঙ্গবন্ধুর অনেক স্মৃতি। এখানে থেকেছেন, অফিস করেছেন। সবকিছুকে নিয়ে জাদুঘর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 

আরো পড়ুন: ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু

ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এম/


পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ফরেন সার্ভিস একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250