রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বঙ্গবন্ধুর খুনিদের ফেরতে যুক্তরাষ্ট্র ও কানাডার সদিচ্ছার অভাব: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং কানাডার রাজনৈতিক সদিচ্ছার অভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফেরানো যাচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মন্ত্রণালয়ের নতুন ভবনে জনকূটনীতি অনুবিভাগের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এই অভিযোগ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি দেখা গেছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ খুনির মধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ জনের ফাঁসি কার্যকর হয়। তারা হলেন-লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)।


ছবি: সংগৃহীত

আর একজনের জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি পাঁচ খুনি এখনো পলাতক। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর কানাডায় আছেন নূর চৌধুরী। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হচ্ছে না সরকার।

এদিকে খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিনের সন্ধান নেই। যদিও তাদের গ্রেফতারে ইন্টারপোলের পরোয়ানা জারি রয়েছে।

এদিকে অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে গত মঙ্গলবার (১ আগস্ট) রাতে ওমানে আটক হওয়া চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯-এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির বিষয়ে সেহেলী সাবরীন বলেন, ওমানে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন প্রবাসী বাংলাদেশি আটক হয়েছিলেন। সবাইকে রেহাই পেয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রত্যাশা, দেশ থেকে গণ্যমান্য কেউ গেলে সে দেশের আইন যেনো মেনে চলেন।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (১ আগস্ট) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে প্রতিবেশী দেশগুলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য প্রতিবেদন পেশ করে সংসদীয় ওই কমিটি।

আরো পড়ুন: সপ্তম মেয়াদে ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ পেলেন তাকসিম

এ প্রসঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, ভারতের সংসদীয় কমিটির কাছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন দিয়েছে গত ২৫ জুলাই। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সমস্যা সমাধানে দ্রুত সংলাপ শুরুর বিষয়ে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এম/


পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250