মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বছরের প্রথম সুপারমুন দেখল বিশ্ববাসী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বছরের প্রথম সুপারমুনের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। গ্রিসের ঐতিহাসিক পার্থানন মন্দিরের ওপর দিয়ে উঁকি দিয়েছে এটি। সোমবার (৩ জুলাই) রাতে গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ সুপারমুন দেখা গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময় রাত ১২ টার পর উত্তর আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে সুপারমুন দেখা গেছে। রাত ১২টা ৩৯ মিনিটে  আকাশে এটি তার পূর্ণ প্রভা ছড়ায়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানিয়েছে, চাঁদ পৃথিবীর দিকে ২১ হাজার কিলোমিটার এগিয়ে আসায় আগামী তিন দিন এর আলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে। সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় হয়।    

নাসা আরও জানিয়েছে, চলতি বছর মোট চারটি সুপারমুনের সাক্ষী হবে বিশ্ববাসী। এরপর সুপারমুন দেখা যাবে আগামী পহেলা আগস্ট, ৩০ আগস্ট ও ২৯ সেপ্টম্বর।

জুলাইয়ের এ সুপারমুন বাক মুন হিসেবে পরিচিত। বিভিন্ন দেশে পূর্ণিমার চাঁদের নামকরণের ঐতিহ্য রয়েছে। বাক মুন নামটি এসেছে নেটিভ আমেরিকানদের কাছ থেকে।

আরো পড়ুন: ট্রাম্পের কাছ থেকে দূরে সরছেন কন্যা ইভাঙ্কা

প্রাথমিকভাবে ধারণা করা হয়, উত্তর আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল থেকে এ চাঁদের নামকরণ করা হয় বিশেষ প্রজাতির পুরুষ হরিণের নামে। সাধারণত জুলাই মাসে এ হরিণের সিং গজায় বলে এর নাম বাক মুন রাখা হয়েছে। আবার অনেক জায়গায় একে বলা হয় থান্ডার মুন, হট মুন বা সালমন মুন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250