সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

বলিউডে পা রেখেই বাড়ি কিনলেন অনন্যা, আছেন লিভ-ইনেও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

অনন্যা পাণ্ডে যেন এখন বলিউডের চোখের মণি। যেদিকে তাকাবেন, সেদিকেই শুধু অনন্যার নাম। বিমানবন্দর থেকে দিওয়ালি পার্টি। অনন্যার থেকে চোখ সরানো দায়। এদিকে ঝুলিতে নায়িকার একটাও হিট ছবি নেই। তবুও গুঞ্জন পাড়ায় সুপারহিট। একেই বলে প্রেমের ম্যাজিক।

আদিত্য রায় কাপুরের হাত ধরে টুকটুক করে বলিপাড়ার খবরে দর বাড়িয়ে চলেছেন দুষ্টুমিষ্টি নায়িকা। আর এবার এমন দর বাড়ল যে, সদ্য বলিপাড়ায় পা রাখা মেয়ে, কিনে ফেললেন বিলাসবহুল বাড়ি!

অনন্যা নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এতে তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।

আরো পড়ুন: অডিও নিয়ে এবার মুখ খুললেন বুবলী, আঙুল অপু বিশ্বাসের দিকে

এদিকে অনন্যার এই পোস্ট ঘিরে চলছে হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

শোনা যাচ্ছে, তার নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ বিষয়ে কেউ মুখ খুলেননি।

এসি/ আই. কে. জে/ 


বলিউড অনন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250