রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

এবার বাংলাদেশের আম্রপালির স্বাদ পেলো স্পেনসহ তিন দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সরকারের ‘আম কূটনীতির’ অংশ হিসেবে এবার স্পেনসহ তিন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আম্রপালি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি দুই দেশ হলো দক্ষিণ-পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা এবং মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি, যা আগে স্পেনের উপনিবেশ ছিল।

গত ১৮-১৯ জুলাই এই দুদিন বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে আম পৌঁছে দেওয়া হয়।

এছাড়া স্পেনের বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে আম উপহার পাঠানো হয়েছে। একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে এ উপহার পৌঁছে দেওয়া হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমাদের বিশ্বাস এ উপহার স্পেনসহ তিন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালন করবে। পাশাপাশি এর মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বড় পরিসরে বাংলাদেশ ব্র্যান্ডিং হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।

আরও পড়ুন: খুলনায় সবজির দাম কমায় ক্রেতাদের স্বস্তি

তিনি আরও বলেন, সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সবাই।

এছাড়া স্পেনের রানী সোফিয়া বাংলাদেশকে ভালোবাসেন। গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাণী সোফিয়া। সেদিন তিনি আবেগভরে বলেছিলেন ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।

এসি/ আই. কে. জে/ 


বাংলাদেশ আম্রপালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250