শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাংলাদেশ থেকে ৪২ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাংলাদেশিদের পোস্ট করা ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়ে নিয়েছে।

একই সঙ্গে এই সময়ে বিশ্বব্যাপী ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও সরানো হয়েছে। যা এই সময়ের মধ্যে টিকটকে আপলোড করা মোট ভিডিওর ০.৬%।

সম্প্রতি টিকটক তাদের “কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট কোয়ার্টার-১, ২০২৩” প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার পাশাপাশি স্প্যাম ভিডিও পোস্টকারী বা স্প্যাম হিসেবে তালিকাভুক্ত অ্যাকাউন্টও সরিয়ে দিয়েছে। টিকটক স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট ও ভিডিও শনাক্ত করার মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সময়ের মধ্যে ১৩ বছরের কমবয়সী ব্যবহারকারী সন্দেহে এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এছাড়া ভুয়া সন্দেহে পাঁচ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।  

এর আগে, ২০২২ সালের শেষ তিন মাসে বিশ্বব্যাপী মোট ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরানো হয়।এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ৪ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৪৭টি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে এবং ৫৪ লাখ ৭৭ হাজার ৫৪৯টি ভিডিও পুনরায় প্রদর্শন করা হয়েছে।

ওআ/

বাংলাদেশ টিকটক ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250