বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

বাইডেনের কথিত উপদেষ্টার সাথে যোগাযোগের অনুমতি চেয়েছে দূতাবাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফীর জন্য ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস কনস্যুলার অ্যাক্সেস (যোগাযোগের অনুমতি) চে‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করার পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শাহ‌রিয়ার আলম ব‌লেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাউডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে মার্কিন দূতাবাস। আমরা আমা‌দের আইন অনুযায়ী ব্যবস্থা নেব (কনস্যুলার আইন)।

আরো পড়ুন: বাইডেনের কথিত উপদেষ্টা কারাগারে

গত শনিবার বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিয়া আরেফী। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে।

পর‌দিন রোববার মার্কিন প্রেসিডেন্টের তথাক‌থিত উপদেষ্টাকে দেশের বাইরে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিমানবন্দর থেকে তা‌কে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে সোমবার আদালতের নির্দেশে কারাগরে পাঠানো হয়েছে তাকে।

এসকে/ 

মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250