সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

বান্ধবীকে নিয়ে বেজোসের বাগদান পার্টিতে গিয়েছিলেন বিল গেটস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোস এবং লরেন সানচেজ ইতালিতে সুপার ইয়টে ৫০০ মিলিয়ন ডলার খরচ করে এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছিলেন। পেজ সিক্স- এর রিপোর্ট অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সেই সঙ্গে  গুজব শোনা যাচ্ছে যে, গেটসের সঙ্গে দেখা গেছে বান্ধবী পলা হার্ডকে। গেটস এবং হার্ডকে ইয়টে বসে অন্যান্য অতিথিদের সাথে কথা বলতে দেখা গেছে। সেই ছবিও তোলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান উদ্যোক্তা ওয়েন্ডি মারডক, মিডিয়া টাইকুন রুপার্ট মারডকের প্রাক্তন স্ত্রী, জমকালো পার্টিতে ভিআইপি অতিথিদের মধ্যে ছিলেন। মে মাসে, ৫৯ বছর বয়সী বেজোস এবং ৫৩ বছর বয়সী সানচেজ বাগদান পর্ব সারেন। ২০১৮ সালে তাঁরা ডেটিং শুরু করেন এবং ২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সাথে বিবাহ বিচ্ছেদের পর অ্যামাজন বিলিয়নিয়ার লরেনের সাথে সম্পর্কে লিপ্ত হন। বেজোস স্কটের সাথে ৩৮ বিলিয়ন ডলারে বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি করেছিলেন। দম্পতির চার সন্তান রয়েছে। এদিকে গেটসের একজন প্রতিনিধি বলেছেন যে তিনি তার বান্ধবী পলা হার্ডের সাথে বাগদান করছেন না।

আরো পড়ুন: বাসভবন ছেড়েছেন সোফি, থাকবেন ট্রুডোর কাছাকাছি

কিন্তু গুজব লুকিয়ে লুকিয়ে প্রায়ই তাঁর সঙ্গে দেখা করেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দুজনকে প্রথমবার প্রকাশ্যে গ্যালারিতে দেখা গিয়েছিল। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার একজন মুখপাত্রের মতে, হার্ডের হাতে দীর্ঘকাল ধরে আংটি ছিল এবং এটি কোনও বাগদানের সাথে সম্পর্কিত নয়। ২০২১ সালের আগস্টে মেলিন্ডা ফ্রেঞ্চ-এর সাথে গেটসের বিবাহবিচ্ছেদের পর ফেব্রুয়ারিতে হার্ডের সাথে গেটসের সম্পর্কটি প্রকাশ্যে আসে। গেটস এবং মেলিন্ডার তিনটি সন্তান রয়েছে। হার্ড হলেন প্রয়াত ওরাকল সিইও মার্ক হার্ডের স্ত্রী। যিনি ২০১৯ সালে মারা যান।

তথ্যসূত্র : গালফ নিউজ

এম এইচ ডি/ আইকেজে 

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোস মাইক্রোসফট বিল গেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250