সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, সুবিধা পাবেন না সবাই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচিতে সবাই এই সুবিধা পাবেন না। প্রাথমিকভাবে শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।



সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

আরো পড়ুন:পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু

বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি থাকছে শুক্রবার।

এম/  


মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250