মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

বিএনপিপন্থি আইনজীবীদের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল। ছবি: সংগৃহিত

সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার ব্যাপারে আপিল বিভাগের নির্দেশের পর সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে বিএনপিপন্থি আইনজীবীরা সমবেত হন। পরে তারা কালো পতাকা হাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাইরে হাইকোর্টের মাজার গেট থেকে মিছিল শুরু করেন। তবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা কোনো ধরনের শ্লোগান দেননি।

এসময় কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ। 

এম.এস.এইচ/ 

সুপ্রিম কোর্ট আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250