বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

বিএনপির আইনজীবীদের আদালত বর্জন রাজনৈতিক স্ট্যান্টবাজি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোনো মর্মার্থ নেই।

বুধবার (৩রা জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন, আদালত বিচারে মনোনিবেশ করছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের টেনে আনা বিএনপির ভুল ও অন্যায়।

৭ই জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন- বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের এখনের কার্যকলাপে বোঝা যাচ্ছে। ওনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।

আরো পড়ুন: শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি: জিএম কাদের

এর আগে তিনি আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। পরে সড়ক পথে কসবা উপজেলায় নিজ বাড়িতে যান আনিসুল হক।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু উপস্থিত ছিলেন। 

এসকে/

আইনমন্ত্রী আনিসুল হক আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250