বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

বিএনপি ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে ইসরায়েলের পক্ষ নিয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইসরায়েলের পক্ষ নিয়েছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা হচ্ছে, হাজার হাজার অসহায় শিশুকে হত্যা করা হচ্ছে, এই নিয়ে বিএনপি ও মির্জা ফখরুলের মুখে কোনো কথা নেই। আপনারা এদের চিনে রাখুন।’

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মন্ত্রীর নির্বাচনী এলাকা শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেটির (ফিলিস্তিনে হামলা) প্রতিবাদ জানিয়েছেন। আমিও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হিসেবে প্রতিবাদ জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আর বিএনপির মুখে কোনো কথা নেই। একটা বৃহত্তর গোষ্ঠী অখুশি হতে পারে, সেই কারণে বিএনপি এ নিয়ে কোনো কথা বলে না। অর্থাৎ তাদের অবস্থান ইসরায়েলের পক্ষে।’

রাজনীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা। তারা বলেছিল খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। সেটিও হয়নি। অর্থাৎ তারা সেমিফাইনালেই হেরে গেছে। তাদের সঙ্গে তো আর ফাইনাল খেলা হয় না। তারা যদি চায়, যুবলীগের সঙ্গে খেলতে পারে। আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলবে না।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জন্য সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রতিটি ইউনিয়নে দু–তিন হাজার উপকারভোগী সরকারের নানা ধরনের ভাতা পাচ্ছে। আগেও খালেদা জিয়া, এরশাদ ও জিয়াউর রহমানের সরকার ছিল, কিন্তু এসব ছিল না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন থেকে এসব ভাতা চালু হয়েছে।

একে/

বিএনপি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250