মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আর সকালে এসে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে টিকেট কাটতে হবে না। রোগীদের ভোগান্তি কমাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

সোমবার (১ আগস্ট) দুপুরে বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে রোগীদের এ হাসপাতালের ওয়েবসাইট http://bsmmu.ac.bd/ এ গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।

আরো পড়ুন: সতর্কতা: আগস্ট মাস হতে পারে ডেঙ্গুর 'পিক সিজন'

এ বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে এবং ধাপে ধাপে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির  উন্নয়ন করা হবে বলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়-সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা, সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা। ওয়েবসাইটের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখের পর সাবমিট করতে হবে।

এসি/ আইকেজে 


বিএসএমএমইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250