মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

বিকল্প ভেন্যুতে যাবে না আওয়ামী লীগও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দুই লাখ নেতাকর্মী নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করার সিদ্ধান্তে অনড় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে পল্টন থানায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ করার জন্য পুলিশের চিঠির লিখিত জবাবে এ সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ চিঠি পল্টন থানায় জমা দেন।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক চিঠিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের পরিবর্তে পৃথক দুইটি ভেন্যুর নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ছাড়া অন্য কোথাও সমাবেশ করতে অনড় আওয়ামী লীগ।

পুলিশকে দেওয়া চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবর শাস্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার প্রচারণার কার্যক্রম) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।

পুলিশের চিঠিতে জানতে চাওয়া বাকী প্রশ্নের জবাবও দিয়েছে আওয়ামী লীগ। চিঠিতে বলা হয়-

১। সমাবেশে লোকসমাগম সকাল ১০টা থেকে শুরু হবে এবং সন্ধ্যা ৭টায় শেষ হবে।

২। সমাবেশে প্রায় ২ লাখ লোকসমাগম হবে।

৩। সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপ শাহ মাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনিক বাংলা মোড় এবং মতিঝিল সড়ক, স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে।

৪। সমাবেশে বক্তব্য প্রচারের জন্য উল্লিখিত স্থানসমূহে মাইক স্থাপন করা হবে।

৫। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহের নেতাকর্মী সমর্থক, নারী সংগঠন, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবে।

৬। সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

ওআ/

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250