বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দিনাজপুরের সেই মেয়রের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিচারপতিকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের জেল দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া যদি ১ লাখ টাকা পরিশোধ না করেন তবে আরও সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে মেয়র জাহাঙ্গীরকে। এসময় আপিল বিভাগ বলেন, তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলমের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন আদালত।

গত ১৭ আগস্ট  জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে তাকে তলব করেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতেও বলেন আপিল বিভাগ। গত ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ওআ/ আই.কে.জে

বিচারপতি কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250