শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। দেশের ইতিহাসে সোনার দাম এটিই সর্বোচ্চ। তবে দেশের বাজারে সোনার রেকর্ড দাম হলেও বিশ্ববাজারে কমেছে দামি এই ধাতুটির দাম। গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম এক শতাংশেরও বেশি কমেছে।

এতে করে দেখা যাচ্ছে দেশের বাজার ও বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। বর্তমানে বিশ্ববাজারের সোনার দামের তুলনায় দেশের বাজারে এক ভরি সোনা ১৪ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, টানা দুই সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম ৫৩ ডলার কমে যায়। এরপর আগস্টের শেষদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২৫ ডলার বাড়ে। এ পরিস্থিতিতে গত ২৪ আগস্ট দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অবশ্য স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় বাজুস।

এ দফায় সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম দুই হাজার টাকার ওপরে বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে ওঠে সোনা। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা এক লাখ এক হাজার ২৪৪ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনা ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ৬৯ হাজার ৫১ টাকা বিক্রি হচ্ছে। ২৫ আগস্ট থেকে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২২২ টাকা বাড়ানো হয়। এছাড়া ২১ ক্যারেটের ২ হাজার ৪১ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে।

অবশ্য সোনার গয়না কিনতে বাজুস নির্ধারণ করা দামের ওপর ভ্যাট দিতে হয় ৫ শতাংশ। আর ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে বর্তমান দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ৯ হাজার ৮০৫ টাকা গুনতে হচ্ছে। এদিকে, বিশ্ববাজারে গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১৯ দশমিক ৯৭ ডলার বা এক দশমিক শূন্য ৩ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ৯১৮ দশমিক ৯০ ডলার। বিশ্ববাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনা যে দামে বিক্রি হচ্ছে, তাতে প্রতি ডলার ১১০ টাকা করে ধরলে এক ভরির দাম দাঁড়ায় ৮৬ হাজার ৮৪৩ টাকা। এ হিসাবে বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে প্রতি ভরি সোনা ১৪ হাজার ৩৮০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এসকে/ 

বিশ্ববাজার ভরি সোনার গয়না সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250