বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

বিশ্বের প্রেরণাদায়ী নারী নেত্রীদের শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ছবি: সংগৃহীত

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোব ইকো’র প্রকাশিত তালিকায় বিশ্বের প্রেরণাদায়ী নারী নেত্রীদের শীর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেওয়া এবং বৈশ্বিক উন্নয়নে ভূমিকা রাখায় বঙ্গবন্ধুকন্যাকে এই স্বীকৃতি দেওয়া হলো। 

বিশ্ব রাজনীতিতে পুরুষদের আধিপত্য বেশি থাকলেও তাদের সাথে একযোগে চলছেন নারী নেত্রীরা। যাদের সাহসী নেতৃত্ব অনুপ্রেরণা দিচ্ছে পৃথিবীকে। এমন অনুপ্রেরণা যোগানো বিশ্বের নারী নেতৃত্বের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গ্লোব ইকো। যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লোব ইকোর প্রতিবেদনে বলা হয়, চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা বিভিন্ন সংকটের মধ্যেও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। এছাড়া খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট মালয়েশিয়ান বংশোদ্ভূত হালিমা ইয়াকুব। মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করায় তাকে এই স্বীকৃতি দেয়া হয়।

নিজ দেশের করোনা মহামারী মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখায় তিন নম্বরে রয়েছে তানজানিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি সামিয়া হাসান। 

আই. কে. জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250