মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

বিশ্বের সবচেয়ে বড় কলমের ওজন ৩৭ কেজি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

কলম আমাদের নিত্যদিনের সঙ্গী। কলমের বিপুল ব্যবহারের কারণে নানা রকমের কলম আসে বাজারে। নানা আকারের, নানা মাপের কলম দোকানে গেলেই দেখা যায়।

কিন্তু একটি কলমের ওজন যদি হয় ৩৭ কেজির বেশি, তখন নিশ্চয়ই চোখ কপালে উঠবে। এমনই একটি বড় কলম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক ব্যক্তি। বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠেছে সেটির।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়, ভারতের হায়দরাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস বিশাল আকারের একটি বলপয়েন্ট কলম বানিয়েছেন। কলমটি ৫ দশমিক ৫ মিটার বা ১৮ ফুটের বেশি লম্বা। ওজন ৩৭ দশমিক ২৩ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে বিশ্বে এত বড় কলম বানানো হয়নি। এটাই বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি কলমটি নিয়ে বানানো একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে বিশাল আকারের কলমটি তুলে ধরেছেন। লেখার চেষ্টা করছেন। এতে বলা হয়েছে, কলমটি দিয়ে লিখতে গেলে চার থেকে ৫ জনের প্রয়োজন হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আচার্য শ্রীনিবাসের এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তবে অনেকেই এই কলমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, মজা করেছেন। একজন ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘কলমটি হয়তো হাল্কের ব্যবহারের জন্য বানানো হয়েছে।’

আচার্য শ্রীনিবাস সংবাদমাধ্যমকে জানান, ছোটবেলায় তার মা তাকে একটি কলম উপহার দিয়েছিলেন। সেটি তার ভীষণ পছন্দের ছিল। তখন থেকেই তিনি ভিন্ন ধরনের কলম বানানোর চিন্তা করতেন। সেই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে বানিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে বড় কলম, যা তাকে এনে দেয় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি।

এস/ আই.কে.জে/


বড় কলম ওজন ৩৭ কেজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250