সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বৃহস্পতিবার শুরু হচ্ছে নারী ডিপিএল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার শুরু হতে যাচ্ছে নারী ডিপিএলের আসর। আগামী বৃহস্পতিবার (২৫ মে) থেকে মাঠে গড়াবে নারী ডিপিএলের আসর। ঢাকার তিন মাঠে অনুষ্ঠিত হবে এবারের নারী ডিপিএল। বিকেএসপির ১ আর ৩ নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ। 

এখনও টুর্নামেন্টের পুরো সূচি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন বিকেএসপির ৩ নম্বর মাঠে  মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগান। অন্য দুই মাঠে দুই ম্যাচে মুখোমুখি হবে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি-সিটি ক্লাব। 

১১টি দল নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ৯ দল নিয়েই মাঠে গড়াবে নারী ডিপিএল। শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় অ্যাজাক্স ও শেখ রাসেল।

আরো পড়ুনটিভিতে দেখুন আজকের খেলা(২৩ মে ২০২৩)

শেষ মুহূর্তে এসে দল দুটি সরে যাওয়ায় জাতীয় দলের পেসার জাহানারা আলম ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ‘দুইটা টিম খেলতে আসছে না, এটা উইমেন্স ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা বিষয়। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সারাবছর আশা নিয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে তারা। নিজেদের টাকা ইনভেস্ট করে ট্রেইনিং করে, কিন্তু তারা সেরকম স্বাবলম্বীও নয়। আপনারা জানেন যারা ন্যাশনাল প্লেয়ার, শুধুমাত্র তারাই মোটামুটি স্বাবলম্বী।’

এম/
 

শুরু নারী ডিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250